INDIA Bloc Meeting

Share this Video

INDIA Bloc Meeting | নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইন্ডি জোট। বৈঠকে উপস্থিত থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির তরফে প্রতিনিধি পাঠানো হচ্ছে, তবে বৈঠকে থাকছে না ডিএমকে ও আম আদমি পার্টি। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি এবং এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর। দিল্লির রামলীলা ময়দানে জনসভা এবং কলকাতা, মুম্বই, পটনা, হায়দরাবাদ-সহ একাধিক শহরে যৌথ র‍্যালির প্রস্তাবও আলোচনায় আসতে পারে। পাশাপাশি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন এবং এসআইআর প্রক্রিয়া স্থগিতের আইনি পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে। আজকের বৈঠকের পর ইন্ডি জোটের পরবর্তী রাজনৈতিক ও আইনি কৌশল কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Video