গ্রেফতার ইন্দ্রনীল, কী বলছে চন্দননগর?

Share this Video

Indranil Sen Arrest Update | প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারিকে ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল। গ্রেপ্তারের খবর ছড়াতেই ভদ্রেশ্বরে মিছিল করে লাড্ডু বিতরণ করেন বিজেপি কর্মীরা। বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহর কটাক্ষ, 'পাপ বাপকেও ছাড়ে না, ইন্দ্রনীল সেন তো ভগবানকেও ছাড়েননি।' ইউনেস্কোর নামে টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা লুটের অভিযোগও তোলেন তিনি। দীপাঞ্জনের দাবি, বিজেপি সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে এবং আগামী দিনে দুর্নীতিবাজরা আইনের জালে ধরা পড়বে। অন্যদিকে, বিজেপি নেতা গোপাল উপাধ্যায় বলেন, 'মা দুর্গার আশীর্বাদে অসুররূপী ইন্দ্রনীল সেনের সাম্রাজ্যের বিনাশ হয়েছে।'

Related Video