
৬০ বছরের দুর্গাপুজোয় বিশেষ উদ্যোগ! কী করলেন মধ্যমগ্রামের উদ্যোক্তারা?
Madhyamgram Durga Puja 2026 | মানবিকতার অনন্য নজির গড়ল মধ্যমগ্রাম এলআইসি টাউনশিপ সর্বজনীন দুর্গাপুজো কমিটি। দুর্গোৎসবের ৬০ বছর পূর্তি উপলক্ষে মহাসপ্তমীতে ৭০ জন বিশেষভাবে সক্ষম মানুষের জন্য আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজের। উৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার এই উদ্যোগে উঠে এল সম্প্রীতি, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা। মধ্যমগ্রাম এলআইসি টাউনশিপের এই দুর্গাপুজোর উদ্বোধন করেন রহড়া রামকৃষ্ণ মিশনের স্বামী মুরলীধরানন্দজী মহারাজ। শ্রীশ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আদর্শে মানবসেবার গুরুত্বও উঠে আসে এই উদ্যোগের মাধ্যমে। পুজো মানেই শুধু আলোকসজ্জা, মণ্ডপসজ্জা কিংবা দর্শনার্থীদের ভিড় নয়, উৎসবের আনন্দ সমাজের সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াও যে সমান গুরুত্বপূর্ণ, সেই বার্তাই দিলেন পুজো উদ্যোক্তারা। ষাট বছরের ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে এই আয়োজন মধ্যমগ্রামের দুর্গোৎসবে যোগ করল এক মানবিক মাত্রা।