Madhyamgram: রাস্তা নয় যেন মৃত্যুফাঁদ! মধ্যমগ্রামের LIC টাউনশিপে ক্ষোভ চরমে, কী বলছে পুরসভা?

Share this Video

Madhyamgram News | দুর্গাপুজোর আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই মধ্যমগ্রামের এলআইসি টাউনশিপের বেহাল রাস্তা নিয়ে চরম ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। মধ্যমগ্রাম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের একাধিক রাস্তার বড় বড় গর্তে জমছে জল। ফলে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক বছর ধরে রাস্তার এই বেহাল পরিস্থিতি। বারবার পৌরসভা ও জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনও স্থায়ী সমাধান হয়নি। বৃষ্টির জল জমে রাস্তার গর্ত আরও বিপজ্জনক হয়ে উঠেছে। বাইক, টোটো ও গাড়ি চলাচলের পাশাপাশি অসুস্থ রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াতেও সমস্যার অভিযোগ উঠেছে। রাস্তার পাশাপাশি নিকাশি ব্যবস্থা নিয়েও ক্ষোভ রয়েছে বাসিন্দাদের। তাঁদের দাবি, নিকাশি নালা তৈরির জন্য অর্থ অনুমোদনের কথা থাকলেও এখনও কাজ সম্পূর্ণ হয়নি। ফলে বৃষ্টির জল দীর্ঘক্ষণ রাস্তায় জমে থাকছে এবং দ্রুত নষ্ট হচ্ছে রাস্তা। রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভও দেখিয়েছেন। তাঁদের দাবি, পুজোর আগেই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করা হোক। কারণ পুজোর সময় মানুষের যাতায়াত আরও বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

Related Video