আধারের জন্য ভোর থেকে ২ কিমি লাইন! জলপাইগুড়ি পোস্ট অফিসে জনস্রোত North Bengal News

Share this Video

জলপাইগুড়িতে আধার পরিষেবাকে ঘিরে নজিরবিহীন ভিড়। শনিবার ভোর থেকেই বড় পোস্ট অফিসের সামনে হাজার হাজার মানুষ আধার কার্ড সংশোধন ও বায়োমেট্রিক আপডেটের জন্য লাইনে দাঁড়ান। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাইনের দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়।আধার সংক্রান্ত সমস্যার কারণে বহু মানুষের ব্যাঙ্কিং পরিষেবা, সরকারি প্রকল্পের সুবিধা এবং ফিঙ্গারপ্রিন্ট-ভিত্তিক কাজ আটকে রয়েছে। প্রশাসন টোকেন দিয়ে পরবর্তী তারিখ দিলেও সাধারণ মানুষের অভিযোগ, একটি মাত্র কেন্দ্রে বিপুল চাপের কারণেই এই চরম দুর্ভোগ তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় পৃথক আধার পরিষেবা কেন্দ্র চালুর দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।

Related Video