
শ্রীপর্ণার বাড়িতে মন্ত্রী! বাবা-মাকে কী আশ্বাস দিলেন ভাস্কর ভট্টাচার্য?
Sreeparna Poddar Chorbagan | কলকাতার চোরবাগানে বিপর্যয়ে মৃত্যু হয়েছে বৈদ্যবাটির বাসিন্দা শ্রীপর্ণা পোদ্দারের। এই মর্মান্তিক ঘটনার পর মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে পৌঁছলেন রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি, চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। শ্রীপর্ণার বাবা-মায়ের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। তিনি জানান, বাবা-মায়ের একমাত্র মেয়েকে হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই কঠিন সময়ে সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি পরিবারের পাশে থাকবেন।