
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতেই উৎসব মুসলিম মহিলাদের, ভাইরাল ভিডিও
annapurna bhandar: জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বড় চৌধুরীপাড়া এলাকায় কেন্দ্রীয় প্রকল্পের আর্থিক সহায়তা পেয়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। 'অন্নপূর্ণা যোজনা'র টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতেই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বহু পুরুষ ও মহিলা গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন। আনন্দ-উচ্ছ্বাসে কার্যত আগাম হোলির রঙে রাঙিয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দা শাহজাহান আলি জানান, তাঁদের বুথ থেকে যাঁরা এই যোজনার জন্য আবেদন করেছিলেন, তাঁরা প্রত্যেকেই আর্থিক সহায়তা পেয়েছেন। এই সাফল্যের জন্য তিনি প্রধানমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন।