
NIA-কে দেখেই পালাল শওকত মোল্লা!, ছেলেকেই তুলে নিয়ে গেল তদন্তকারীরা
NIA Raid Saokat Molla | TMC News | Canning News | Bhangar News | দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার উত্তর মৌখালি গ্রামে তৃণমূল নেতা ও ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে অভিযান চালাল NIA। ভাঙড় বিস্ফোরণ মামলার তদন্তে বৃহস্পতিবার ভোরে শুরু হয় তল্লাশি। বাড়িতে শওকত মোল্লাকে না পেয়ে তাঁর ছেলে ইমরান মোল্লাকে প্রাথমিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। শওকত মোল্লার খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভাঙড় বিস্ফোরণ মামলা, এনআইএ অভিযান এবং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
Add Asianetnews Bangla as a Preferred Source
