Pingla News: কলেজ ছাত্রীর ফোন, তারপরই ঘটনাস্থলে বিধায়ক! পিংলায় কী ঘটেছিল?

Share this Video

Pingla News: পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে বিশ্বজিৎ ভৌমিক নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই অভিযুক্তকে ধরে পুলিশে তুলে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পিংলার বিধায়ক স্বাগতা মান্না। তিনি ঘটনার তীব্র নিন্দা করে নির্যাতিতার পাশে থাকার আশ্বাস দেন এবং দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান। এই ভিডিওতে ঘটনার বিস্তারিত, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সর্বশেষ আপডেট তুলে ধরা হয়েছে।

Related Video