শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীর মঞ্চে রাহুলের কড়া বার্তা, নিশানায় মমতা-অভিষেক

Share this Video

চুঁচুড়ায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা।তিনি ড. শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিকে পশ্চিমবঙ্গ থেকে কখনও মুছে ফেলা যাবে না বলে দাবি করেন। পাশাপাশি কলকাতার সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির ফলক ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানান।এদিন রাহুল সিনহা তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে একাধিক রাজনৈতিক মন্তব্য করেন। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস দুর্বল হয়ে পড়েছে এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে।এই ভিডিওতে দেখুন রাহুল সিনহার সম্পূর্ণ বক্তব্য, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং চুঁচুড়ার অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ মুহূর্ত

Related Video