নবম নয়, অষ্টমেই সাইকেল! 'সবুজসাথী' বদলে ঝকঝকে নতুন রঙে 'সারথি'

Share this Video

Suvendu Adhikari | নবম নয়, এবার অষ্টম শ্রেণিতেই মিলবে সাইকেল! স্কুলপড়ুয়াদের জন্য বড় পরিবর্তন নিয়ে এল নতুন ‘সারথি’ প্রকল্প। হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী হাইস্কুল থেকে এই নতুন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। আগের ‘সবুজসাথী’ প্রকল্পের পরিবর্তে এবার চালু হল ‘সারথি’। রাজ্য সরকারের দাবি, প্রায় ১২.৫৯ লক্ষ পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পাবে। শুধু প্রকল্পের নাম পরিবর্তন নয়, সাইকেলের গুণমান, নিরাপত্তা, আলো এবং উন্নতমানের টায়ারের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই ভিডিওতে জানুন ‘সারথি’ প্রকল্পে কী কী পরিবর্তন এসেছে, কোন শ্রেণির পড়ুয়ারা সাইকেল পাবে এবং নতুন সাইকেলে কী কী সুবিধা থাকছে।

Related Video