Santoshpur Fire News Today: নিমিষেই শেষ সব! ভোটের মুখে ১৬ বিঘা বস্তি এখন শ্মশান!

Share this Video

Santoshpur Fire News Today: দক্ষিণ ২৪ পরগনার আক্রা সন্তোষপুর এলাকার ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হল। এই আগুনে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় প্রায় ৪০টি ঝুপড়ি। ঘনবসতিপূর্ণ এই বস্তিতে দাহ্য বস্তু বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। প্রথমে বস্তির একাংশে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। বহু মানুষ কোনোমতে প্রাণে বাঁচলেও তাঁদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে অভিযোগ।

Related Video