স্ট্রংরুমে আচমকা বন্ধ CCTV ক্যামেরা, তারপর বিস্ফোরক অভিযোগ!

Share this Video

West Bengal Counting Day 2026: রাত পোহালেই ভোট গণনা। তার ঠিক আগেই মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে তৈরি হলো চাঞ্চল্যকর পরিস্থিতি। স্ট্রংরুমে থাকা সিসিটিভি ক্যামেরা হঠাৎই কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা এবং বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে এজেন্টদের স্ট্রংরুম পরিদর্শন করানো হয় এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আশ্বস্ত করা হয়। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video