
Suvendu Adhikari: ধামাচাপার রাজনীতি নয়, হালিশহর কাণ্ডের দায় নিয়ে বড় কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Suvendu Adhikari: হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মী বিরজু কেওতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কড়া অবস্থান নিলেন রাজ্য সরকার। সোমবার সকালে মৃত কর্মী পরিবারের সঙ্গে দেখা করতে হালিশহরে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট ভাষায় পুলিশি গাফিলতির কথা স্বীকার করেন তিনি। ঘটনায় তৎক্ষণাৎ কড়া পদক্ষেপ নিয়ে মামলার তদন্তকারী অফিসার-কে সাসপেন্ড করার পাশাপাশি হালিশহর থানার আইসি-কে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পুরো ঘটনার বিভাগীয় ও ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।