‘১ সেপ্টেম্বর থেকে কার্যকর’, শুভেন্দুর এই ঘোষণায় পাল্টে যেতে পারে 'বাংলা' ছবিটা!

Share this Video

Suvendu adhikari Latest Assembly Speech Today | বাংলা ভাষার ব্যবহার নিয়ে নতুন রাজনৈতিক বিতর্কে সরগরম পশ্চিমবঙ্গ। বিধানসভায় শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে চিঠি দিয়ে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এর পরেই রাজ্য সরকার ১ সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাংলা ভাষা কার্যকর করার ঘোষণা করেছে। কেন্দ্র-রাজ্য চিঠিপত্র বাংলায়, প্রশাসনিক কাজে বাংলা, ডিজিটাল পরিষেবা ও মোবাইল অ্যাপে বাংলা ব্যবহারের পরিকল্পনা নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী এবং কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? এই ভিডিওতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন, গুরুত্বপূর্ণ বক্তব্য।

Related Video