'আমি এই জিনিসের ঘোর বিরোধী...' ফের ছাত্রদের কী বার্তা CM Suvendu-র?

Share this Video

CM Suvendu Adhikari on Students Smart Phone | পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হাওড়ার ব্যাঁটরায় 'সারথি প্রকল্পের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্কুল পড়ুয়াদের মোবাইল ব্যবহারের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, স্কুল ছাত্রছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে তিনি ‘ঘোর বিরোধী’। তাঁর দাবি, মোবাইল ব্যবহারের কারণে পড়ুয়াদের অনেক ক্ষতি হচ্ছে। বিষয়টি নিয়ে সরকার ভাবনাচিন্তা করছে বলেও জানান তিনি। পাশাপাশি আগের সরকারের সময়ে একাদশ শ্রেণির পড়ুয়াদের মোবাইল ফোন কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়ার যে ব্যবস্থা ছিল, তা পরিবর্তনের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এবার পড়াশোনার কাজে ব্যবহারের জন্য পড়ুয়াদের এডুকেশন ট্যাব দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পড়ুয়াদের মোবাইল ব্যবহার, ১০ হাজার টাকার পরিবর্তে এডুকেশন ট্যাব, মুখ্যমন্ত্রীর বক্তব্যে শিক্ষা ক্ষেত্রে সরকারের নতুন পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

Related Video