
'এবার আপনারা ফিরুন, আমরা কর্মসংস্থান দেব' Jalpaiguri-তে বড় বার্তা CM Suvendu-র
Suvendu Adhikari Jalpaiguri Today: উত্তরবঙ্গ সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাউথ সিকিমের সমরদুং টানেল বিস্ফোরণে নিহত ১১ জন শ্রমিকের পরিবারের হাতে পরিবারপিছু ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন তিনি। কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত সহায়তায় প্রায় ২১ লক্ষ টাকার আর্থিক অনুদানের কথাও জানানো হয়। পাশাপাশি ভিন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে তিনি বার্তা দেন, "রাজ্যে ফিরে আসুন, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব।" উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকসহ দিনভর বিভিন্ন কর্মসূচির সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট দেখুন এই ভিডিওতে।