
পা ভাঙেনি, সেদিন 'নাটক' করেছিলেন পিসি?
Suvendu Adhikari on Mamata Banerjee Broken Leg | ফের সামনে ২০২১-এর সেই ‘পা-ব্যান্ডেজ’ বিতর্ক! পাঁচ বছর পর পুরনো ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের প্রচারে গিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট ও ব্যান্ডেজের প্রসঙ্গ তুলে একাধিক প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দু অধিকারীর দাবি, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কোনও ফ্র্যাকচার ছিল না। তাঁর বক্তব্য, হাসপাতালের রিপোর্টেও ‘নো ফ্র্যাকচার’-এর উল্লেখ রয়েছে এবং প্রয়োজন হলে তিনি সেই নথি প্রকাশ করতে পারেন। অন্যদিকে, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, নন্দীগ্রামে প্রচারের সময় ভিড়ের মধ্যে তাঁর গাড়ির দরজায় ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে প্লাস্টার করা পায়ে হুইলচেয়ারে বসেই নির্বাচনী প্রচার চালিয়েছিলেন তিনি। এবার সেই পুরনো ঘটনাকেই হাতিয়ার করে নন্দীগ্রামের মাটিতে নতুন করে আক্রমণ শুভেন্দুর। ঠিক কী দাবি করলেন তিনি? কোন রিপোর্টের কথা বললেন? ২০২১-এর সেই ঘটনার নতুন করে তদন্ত হবে কি? পুরো বিষয়টি জানতে দেখুন ভিডিওটি।