
স্টেশন চত্বরে বোমাবাজি, BJP-র পোস্টার ছিঁড়ে সন্ত্রাস, কাঠগড়ায় TMC'র দুষ্কৃতীরা!
WB Election 2026: হৃদয়পুর স্টেশন রেল গেটের সামনে বোমাবাজি,বিজেপির পোস্টার ব্যানার ছেড়া নিয়েই উত্তেজনা।প্রতিবাদে কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা।দ্বিতীয় দফা নির্বাচনের আগেই উত্তেজনা জেলা সদরে। অভিযোগ হৃদয়পুর ৩২ ও ৩৫ নম্বর ওয়ার্ডে গতকাল রাতে কে বা কারা রেলগেট সংলগ্ন এলাকায় ভোররাতে দুটি বোম ফেলে দুষ্কৃতীরা চলে যায়। তার মধ্যে একটা বোম ফাটলেও আর একটা বোম ফাটেনি, সকালে বারাসাত রেল পুলিশ এসে বোমটা নিষ্ক্রিয় করে নিয়ে যায়।
Add Asianetnews Bangla as a Preferred Source
