
হাত বাড়িয়ে টাকা নিচ্ছেন TMC কাউন্সিলর! ভিডিও 'ভাইরাল' হতেই এলাকা ছেড়ে পালালেন!
Basirhat News Today: বসিরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুর-প্রতিনিধি কৌশিক দত্তকে ঘিরে একটি ভাইরাল ভিডিও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওতে তাঁকে টাকা নিতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই ঘটনার পর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। আবাস যোজনার নামে টাকা নেওয়া, ধার করা অর্থ ফেরত না দেওয়া এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগও সামনে এসেছে। যদিও এই অভিযোগগুলির বিষয়ে কৌশিক দত্তের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভাইরাল ভিডিও, স্থানীয়দের বক্তব্য, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং গোটা ঘটনার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।