যশোর রোডে টোটো নয়,প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছেন চালকরা

Share this Video

বারাসাত রবীন্দ্রভবনে প্রশাসনের বৈঠকের পর তীব্র ক্ষোভে ফেটে পড়লেন টোটো চালকরা। প্রশাসনের স্পষ্ট নির্দেশ, কোনও অবস্থাতেই যশোর রোড ও ৩৪ নম্বর জাতীয় সড়কে টোটো চলাচল করতে পারবে না। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন শতাধিক চালক। চালকদের দাবি, পূর্ববর্তী সরকারের সময় আরটিও-তে ৩৮ থেকে ৪০ হাজার টাকা খরচ করে বৈধভাবে রেজিস্ট্রেশন করানো হয়েছে। তাহলে এখন কেন তাঁদের মেন রোডে চলাচল বন্ধ করা হচ্ছে? ইতিমধ্যেই মেন রোডে ওঠার অভিযোগে একাধিক টোটো আটক করেছে পুলিশ।অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুধু টোটো নয়, পারমিটহীন অটোকেও জাতীয় সড়ক বা প্রধান রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন টোটো চালকরা। বিএমএস নেতৃত্বও জানিয়েছে, প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

Related Video