চরম হেনস্থা! কেন লাভপুরে তৃণমূল প্রার্থীকে ঘিরে 'দূর হও' স্লোগান?

Share this Video

West Bengal Election 2026 News: লাভপুর বিধানসভার অন্তর্গত উত্তর দুর্গাপুর গ্রামে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা। মঙ্গলবার তিনি গ্রামে প্রচারে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও তারা সরকারি আবাসন সুবিধা পাননি। পাশাপাশি গ্রামের মন্দির সংস্কারের আশ্বাস দেওয়া হলেও সেই কাজও এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি। এই সমস্ত ক্ষোভ জমে থাকায়, এদিন প্রার্থীকে সামনে পেয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন গ্রামবাসীরা। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে সামাল দিতে অভিজিত সিনহা গাড়ি থেকে নেমে আসে।

Related Video