
Kedarnath Yatra: সন্তান চেয়ে মানত, মনস্কামনা পূর্ণ হতেই দণ্ডী কেটে কেদারনাথের পথে বাংলার যুবক
mahadev devotees kedarnath yatra: মনস্কামনা পূর্ণ হয়েছে তাই তো এই ঝড় জল বৃষ্টির মধ্যে দণ্ডী কেটে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করলেন এই যুবক। কঠিন কঠোর সেই ব্রত। পায়ে হেঁটে নয়, দণ্ডী কেটেই বাদুড়িয়া থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন উত্তর ২৪ পরগনার এক তরুণ। প্রায় দু- হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে দু - বছর। এমনটাই জানালেন এই যুবক।