
শুভেন্দুর এলাকায় বিজেপির বিরাট জয়! ধারে কাছে নেই তৃণমূল
Bengal BJP News : পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভার কামারদা গ্রাম পঞ্চায়েত এলাকার আমজাদনগর ঠাকুরচক সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে রবিবার পরিচালন কমিটির নির্বাচন হয়। সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে ভোট হলেও, পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকায় কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি। মোট ১২টি আসনের মধ্যে বিজেপি সমর্থিত প্রার্থীরা ১১টিতে জয়লাভ করেছে, আর তৃণমূল সমর্থিত প্রার্থীরা জিতেছে মাত্র ১টি আসনে। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে খেজুরিতে এই ফলাফল বিজেপিকে বাড়তি শক্তি জোগাবে বলেই রাজনৈতিক মহলের মত।