
ক্রেতা সেজে দুঃসাহসিক ডাকাতি বারুইপুরে, ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা লুট
Baruipur Robbery : ক্রেতা সেজে দোকানে ঢুকে দুঃসাহসিক ডাকাতি বারুইপুরে। ব্যবসায়ীকে মারধর ও ধারালো অস্ত্রের কোপ মেরে লক্ষাধিক টাকা লুট। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর বিশালক্ষী তলায়। গুরুতর জখম ওই ব্যবসায়ীকে বারইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসেন এলাকার মানুষজন। পুলিশ তদন্ত শুরু করেছে।