
Nadia News: ডাক্তারের অপর নাম ভগবান! আর সেই ডাক্তারের এমন কাণ্ড
Nadia Latest News Today: দাঁতের চিকিৎসকের বিরুদ্ধে নাবালিকার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) নাকাশিপাড়ার বেথুয়াডহরির জেলা পরিষদ মার্কেটে। অভিযোগ চেম্বারে একা পেয়ে ডাক্তার নাবালিকার সঙ্গে খারাপ ব্যবহার করে। স্থানীয়রা জানতে পেরেই চিকিৎসকের উপর চড়াও হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। যদিও অভিযুক্তের দাবি পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে।