
Nadia News: Kalyani-তে ভয়াবহ বাজি বিস্ফোরণ! প্রশাসনের গাফিলতির অভিযোগ। বিধায়ককে ঘিরে চরম বিক্ষোভ
Nadia Latest News Today: নদিয়ার (Nadia) কল্যাণীর (Kalyani) একটি বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ। বিস্ফোরণে নিহত ৪ ও একজনের অবস্থা আশঙ্কাজনক। এর জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। প্রশাসনের নজরদারির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনাস্থলে বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে বিক্ষোভ। পুলিশ ও দমকল ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।