নন্দীগ্রামের মানুষের দুর্দশা দেখে কান্নায় ভেঙে পড়লেন রাজ্যপাল

  • ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম
  • সেখানে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িও ভাঙচুর হয়
  • সেই সমস্ত সন্ত্রাস এলাকা পরিদর্শনেই শনিবার রাজ্যপাল নন্দীগ্রামে
  • সেখানে মানুষের দুর্দশা দেখে কান্নায় ভেঙে পড়েন রাজ্যপাল

Share this Video

ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয় ও মারধর করা হয়। মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। শনিবার নন্দীগ্রামে সন্ত্রাস এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হরিপুরে হ্যালিপ্যাডে নেমে তিনি কেন্দামারি, চিল্লগ্রাম সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। সেখানে বাড়ি-বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেখানকার মানুষ। নিজেদের ক্ষোভ উগরে দেন রাজ্যপালের সামনে। তাদের দুর্দশা দেখে জনসমক্ষে কান্নায় ভেঙে পড়েন রাজ্যপাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video