বিধায়কের গলায় হুমকির সুর, বললেন ভোটের পরে দেখা হবে খেলা

  • বিধায়কের গলায় হুমকির সুর
  • তৃণমূলকে যারা ভোট দেবে না, তাদের সঙ্গে দেখা হবে
  • এমন কথাই বলতে শোনা গেল হামিদুল রহমানকে
  • ভোটের পরে খেলা হওয়ার কথাও বলতে শোনা গেল তাঁকে
  • এই নিয়েই শুরু হয়েছে চরম বিতর্ক

Share this Video

বিধানসভা নির্বাচনের আগে হাতে আর মাত্র কটা দিনের অপেক্ষা। এবার সেই নির্বাচন নিয়েই রীতিমতন হুমকি দিতে শোনা গেল চোপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ককে। মঙ্গলবার চোপড়া বিধানসভা কেন্দ্রের গলাগছ আলোরানি ময়দানে তৃনমূল কংগ্রেসের একটি জনসভা ছিল। সেখানকার মঞ্চে দাঁড়িয়েই তিনি বলেন, তৃণমূলকে যারা ভোট দেবে না, তাদের সঙ্গে দেখা হবে। পরে আবার বলেন খেলা হবে। এই নিয়েই শুরু হয়েছে চরম বিতর্ক।

Related Video