তৃণমূল নেতা খুনের কিনার করল পুলিশ, খুনের অপরাধে গ্রেফতার সেনা জওয়ান

  • ২৬ জানুয়ারি খুন হন তৃণমূল নেতা মহম্মদ আলি
  • এই ঘটনায় গ্রেফতার হলেন এক সেনা জওয়ান
  • মৃত তৃণমূল নেতা সম্পর্কে তাঁর কাকা ছিলেন
  • ২৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় তাঁকে

Share this Video

তৃণমুল কংগ্রেসের এক নেতা খুনের ঘটনায় সেনাবাহিনীর এক জওয়ান গ্রেফতার। রায়গঞ্জ থানার লক্ষনীয়ার ঝুমঝুমিয়ায় তৃনমূল নেতা মহম্মদ আলি খুনের ঘটনায় তাঁর ভাইপো সেনা জওয়ান শাহনাজ আলিকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের তালবেহাট ললিতপুর ইউনিট থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ছুটিতে এসে ভাইয়ের সাঙ্গে মিলে ২৬ জানুয়ারি রাতে শাহনাজ তাঁর কাকা মহম্মদ আলিকে গুলি করে করে খুন করেন। ঘটনার পরদিনই রায়গঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে শাহনাজ আলির ভাই সিকেন্দর আলিকে। তাঁর কাছ থেকেই সব ঘটনার কথা জানতে পারে পুলিশ। এই ঘটনার ঠিক এক মাস পরেই ২৮ ফেব্রুয়ারি শাহনাজকে গ্রেফতার করে পুলিশ। 

Related Video