বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ট্রেন

  • বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ট্রেন
  • আপ হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেসের ১টি বগি লাইনচ্যুত হয়ে যায়
  • গতি কম থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি
  • এই ঘটনায় হতাহতেরও কোনও খবর মেলেনি এখনও

Share this Video

বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত আপ হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ প্রথম বগিটি লাইনচ্যুত হয়। প্রথম বগিটি গার্ড ও লাগেজের জন্য সংরক্ষিত থাকায় হতাহতের কোনও খবর নেই। যেহেতু বর্ধমান স্টেশনে ঢোকার মুখে ঘটনাটি ঘটেছে তাই গাড়ির গতিবেগও অনেকটাই কম ছিল। বড়সড় দুর্ঘটনা না ঘটলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পাওয়া মাত্রই রেলের তরফে বগিটি লাইন থেকে তোলার কাজ শুরু হয়। 

Related Video