Gwalior Lipstick Car Fine: ৪ ঘণ্টায় ৩,৪০০টি লিপস্টিকের চুমুর দাগ! প্রায় ৩,৪০০ লিপস্টিকের চুমুর ছাপে নিজের প্রিয় চার চাকা গাড়িটি সাজিয়ে ইনস্টাগ্রামে আলোড়ন সৃষ্টি করেছিলেন স্থানীয় এক যুবক।চালককে ৫,৫০০ টাকা জরিমানা করার পাশাপাশি কড়া পদক্ষেপ নিল পুলিশ।

Gwalior Lipstick Car Fine: ৪ ঘণ্টায় ৩,৪০০টি লিপস্টিকের চুমুর দাগ! সোশ্যাল মিডিয়ায় সস্তা জনপ্রিয়তা কুড়াতে গিয়ে বা নতুন ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার চক্করে মাঝে মাঝেই অভিনব সব কাণ্ড ঘটিয়ে বসেন তরুণ-তরুণীরা। কিন্তু অনেক সময় সামান্য বিনোদনের খাতিরে নেওয়া এই ধরনের উদ্যোগ যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, সম্প্রতি মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের এক ঘটনার মাধ্যমে তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল। প্রায় ৩,৪০০ লিপস্টিকের চুমুর ছাপে নিজের প্রিয় চার চাকা গাড়িটি সাজিয়ে ইনস্টাগ্রামে আলোড়ন সৃষ্টি করেছিলেন স্থানীয় এক যুবক। কিন্তু সেই ভিডিও ভাইরাল হতেই কড়া ব্যবস্থা নেয় গোয়ালিয়র ট্রাফিক পুলিশ। মোটর যানবাহন আইন (Motor Vehicles Act) ভাঙা এবং অনুমতি ছাড়া গাড়ির মূল বাহ্যিক রূপ পরিবর্তনের অভিযোগে চালককে ৫,৫০০ টাকা জরিমানা করার পাশাপাশি থানায় গাড়িটি দাঁড় করিয়ে নিজের হাতে ধুয়ে সাফ করানোর নির্দেশ দেয় পুলিশ প্রশাসন।

ঘটনার পিছনের রহস্য

গোয়ালিয়রের থাটিপুর এলাকার বাসিন্দা আদিত্য শিকারওয়ারের গাড়ি ঘিরে এই অদ্ভুত ঘটনাটি ঘটে। আদিত্য জানান, সোশাল মিডিয়ার একটি বিদেশি ট্রেন্ড দেখে তাঁর বান্ধবী এই মেকওভারের পরিকল্পনা করেন। প্রায় চার ঘণ্টা ধরে কসরত করে গাড়ির বোনট, দরজা, বুট এবং পিলারে প্রায় ৩,৪০০টি লিপস্টিকের ছাপ এঁকে দেন তাঁর বান্ধবী। এর পর সেই 'লিপস্টিক আর্ট' যুক্ত গাড়ি নিয়ে শহরের রাস্তায় ঘুরে ভিডিও তৈরি করে পোস্ট করা হয়।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

পুলিশের পদক্ষেপ ও জরিমানা

ভিডিওটি ভাইরাল হতেই নজরে আসে গোয়ালিয়র ট্রাফিক পুলিশের 'অপারেশন ঈগল' টিমের। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখে পুলিশ আদিত্যকে চিহ্নিত করে থানায় ডেকে পাঠায়। ট্রাফিক ইন্সপেক্টর অভিষেক রঘুবংশী জানান, গাড়ির মূল রূপ পরিবর্তন করা এবং রাস্তায় গাড়ি নিয়ে স্টান্ট করা সড়ক সুরক্ষা নিয়মের স্পষ্ট লঙ্ঘন। পুলিশ আদিত্যকে ৫,৫০০ টাকার চালান ধরায় এবং তৎক্ষণাৎ কাপড় ও জল দিয়ে গাড়ি ধুইয়ে সমস্ত লিপস্টিকের দাগ তুলে ফেলতে বাধ্য করে।