
২৪ স্কুলছাত্রী আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে, আরজি করে অ্যাকশনে নেমে বড় কাজ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
কলকাতার একটি নামী স্কুলের ২৪ জন ছাত্রী একসঙ্গে অসুস্থ হয়ে ভর্তি আরজি কর হাসপাতালে। খবর পেয়ে সোমবার রাতেই আরজি কর হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
কলকাতার একটি নামী স্কুলের ২৪ জন ছাত্রী একসঙ্গে অসুস্থ হয়ে ভর্তি আরজি কর হাসপাতালে। জানা গিয়েছে, সোমবার জ্বর ও পেটব্যথার উপসর্গ নিয়ে পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর প্রশ্ন উঠছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই কি একসঙ্গে এতজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়লেন? খবর পেয়ে সোমবার রাতেই আরজি কর হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। পড়ুয়াদের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। আপাতত অসুস্থ ছাত্রীদের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।