দীপাবলির বোনাস মানেই কারও হাতে মিষ্টির বাক্স, কারও ভাগ্যে নতুন পোশাক, আবার কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা। কিন্তু গুজরাটের সুরাটের এক ব্যবসায়ী যা করলেন, তা দেখে কার্যত অবাক নেটপাড়া। নিজের সংস্থার প্রত্যেক কর্মীর হাতে তুলে দিলেন ১ লক্ষ টাকারও বেশি নগদ টাকা! শুধু একজন বা দু'জন নন, মোট ২০ জন কর্মীকে এমন উপহার দিলেন তিনি।
- Home
- West Bengal
- Ajker Bangla News live: দীপাবলিতে কর্মীদের হাতে ১ লক্ষ টাকা বোনাস! ২০ জনকে নগদ টাকা দিলেন ব্যবসায়ী
Ajker Bangla News live: দীপাবলিতে কর্মীদের হাতে ১ লক্ষ টাকা বোনাস! ২০ জনকে নগদ টাকা দিলেন ব্যবসায়ী

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Ajker Bangla News live দীপাবলিতে কর্মীদের হাতে ১ লক্ষ টাকা বোনাস! ২০ জনকে নগদ টাকা দিলেন ব্যবসায়ী
Ajker Bangla News live নেতানিয়াহুর বিদায়ে কি নতুন সরকার ইজরায়েলে? বিরোধী নেতা গাদিকে সরকার গড়ার ডাক প্রেসিডেন্টের
ইজরায়েলের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত! প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পিছনে ফেলে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে (Gadi Eisenkot) নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাতে চলেছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। ২৭ অক্টোবরের নির্বাচনের পর এই সিদ্ধান্তকে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
Ajker Bangla News live WB Weather Update: রোদঝলমলে আকাশ ও হিমেল পরশে জমজমাট দীপাবলি, স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস
WB Weather Update: কালীপুজো ও দীপাবলিতে রাজ্য জুড়ে মনোরম ও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উৎসবের পর ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে শুরু করবে। তবে উৎসবের দিনগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।