MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
WB Education News
Annapurna Yojana
8th Pay Commission
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Bhandar Scheme
Assam Govt Employees Salary Cut
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • West Bengal
  • অভিষেকের ওপর ডিম হামলার তদন্তে চাঞ্চল্যকর ইঙ্গিত, তৃণমূলের অন্দরেই কি ষড়যন্ত্র

অভিষেকের ওপর ডিম হামলার তদন্তে চাঞ্চল্যকর ইঙ্গিত, তৃণমূলের অন্দরেই কি ষড়যন্ত্র

Abhishek Banerjee Egg Attack: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্তে তৃণমূলের 'পুরনো' ও 'নতুন' গোষ্ঠীর দ্বন্দ্বের বিষয়টি সামনে আসছে  

2 Min read
Author : Saborni Mitra
Published : Jun 01 2026, 09:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা
Image Credit : X

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা

শনিবার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় ক্রমশই সামনে আসছে তৃণমূল কংগ্রেসের আদি আর নব্য দ্বন্দ্ব। যারা তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে ছিলেন তারাই এই হামলা করেছে বলেও মনে করছে তদন্তকারীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
প্রশাসনও ছিল নিস্ক্রীয়!
Image Credit : Asianet News

প্রশাসনও ছিল নিস্ক্রীয়!

তদন্তকারীদের একাংশ মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যখন হামলা হয় তখন পুলিশও ছিল কিছুটা নিস্ক্রীয়। তদন্তদের অনুমান বর্তমান শাসক দলকে খুশি করেতেই বারুইপুর জেলা প্রশাসনের কর্তাদের একাংশও ছিল নিস্ক্রীয়। তাতেই হামলাকারীদের বাড়বাড়ন্ত হয় বলেও মনে করছেন তদন্ত।

Related Articles

Related image1
কালীঘাটে TMC-র নজিরবিহীন ধস! মমতার বাড়িতে এলেন মাত্র ২০ জন, ভেস্তে গেল তৃণমূলের মেগা বৈঠক
Related image2
Sooryavanshi net worth: টাকার পাহাড়ে ১৫ বছরের বৈভব সূর্যবংশী! IPL-এর পর কত কোটির মালিক এই বিস্ময় বালক?
310
অভিষের জেদ!
Image Credit : Asianet News

অভিষের জেদ!

তদন্তে সামনে উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেদও। মূল রাস্তা থেকে সরু রাস্তা দিয়ে কিছুটা জোর করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যান। তাতেই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়।

410
হামলার আগাম খবর
Image Credit : Asianet News

হামলার আগাম খবর

শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে ৯ নম্বর ওয়ার্ডে মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এটি ছিল তাঁর পূর্বঘোষিত কর্মসূচি। শুক্রবার রাতেই তৃণমূল নেতার কাছে হামলার আগাম খবর ছিল বলে তদন্তকারী সূত্রের খবর। তারপরেও সেখানে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যদি এই কর্মসূচি এড়িয়ে যেতেন তাহলে এই ঘটনা ঘটতই না। অনুমান ওয়াকিবহাল মহলের।

510
মমতা অভিষেককে পাঠিয়েছিলেন কেন?
Image Credit : Asianet News

মমতা অভিষেককে পাঠিয়েছিলেন কেন?

বিধানসভা ভোটে রীতিমত ধরাসায়ী হওয়েছে তৃণমূল কংগ্রেস। ফল প্রকাশের প্রায় ২৬ দিন পরেই প্রকাশ্যে রাস্তায় নেমেছিলেন অভিষেক। হামলার আগাম খবর পাওয়া সত্ত্বেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে সোনারপুরে পাঠিয়েছিলেন কেন তা নিয়েও উঠছে প্রশ্ন।

610
ছিল না তৃণমূল নেতারা
Image Credit : Asianet News

ছিল না তৃণমূল নেতারা

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত দলীয় কর্মীদের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু অভিষেকের আগমণের আগাম খবর থাকা সত্ত্বেও সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের দেখা পাওয়া যায়নি। ছিল না কোনও কাউন্সিলর। প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রও অনুপস্থিত। এই পরিস্থিতিতে অভিষেক কেন গিয়েছিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে।

710
গ্রেফতার ৫
Image Credit : ANI

গ্রেফতার ৫

অভিষেকের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের প্রত্যেকেরই তৃণমূল কংগ্রেস যোগ রয়েছে বলে তদন্তকারী সূত্রের খবর। স্থানীয় বিজেপি নেতাদের কথায় হামলারাকীরা 'চার ঘণ্টার বিজেপি।' অর্থাৎ ভোটের আগেও তৃণমূল ছিল। কিন্তু পালা বদলের পরে বিজেপিতে ঢুকতে মরিয়া চেষ্টা করেছে। আর সেই কারণেই অভিষেকের ওপর হামলা।

গ্রেফতার করা হয়েছে, আকাশ গায়েন, কাজল দাস, দেবাশিস দত্ত, নির্মাল্য সেনগুপ্ত, তপন মাইতি।

810
মূল অভিযুক্ত
Image Credit : ANI

মূল অভিযুক্ত

অভিষেকের ওপর হামলায় মূল অভিযুক্ত আকাশ গায়েন আবার সঞ্জু কর্মকারের পরিবারের ঘনিষ্ঠ। তেমনই দাবি করছে তদন্তকারীরা। সঞ্জু কর্মকার তৃণমূল কংগ্রেসের একালার নেতা। তাঁর বাড়িতেই গিয়েছিলেন অভিষেক। সবমিলিয়ে অভিষেকের ওপর হামলার ঘটনার তদন্ত যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে তৃণমূল যোগ।

910
অভিযুক্তদের আইনজীবীর বয়ান
Image Credit : ANI

অভিযুক্তদের আইনজীবীর বয়ান

ধৃতদের এক দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজ, সোমবার ফের পেশ করা হবে কোর্টে। অভিযুক্তদের আইনজীবী উত্তম হালদার জানান, আক্রান্তের তরফে কোনও অভিযোগ করা হয়নি। পুলিশও জামিন অযোগ্য ধারায় মামলা করেছে। তারপরেও তাঁর মক্কেলদের জামিন দেওয়া হয়নি।

1010
অভিষেক কেমন আছেন?
Image Credit : ANI

অভিষেক কেমন আছেন?

বর্তমানে বাড়িতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর জন্য সর্বক্ষণ রয়েছেন, চিকিৎসক ও নার্স। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। গতকাল, রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে গিয়েছিলেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অভিষেক বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
CAA : CAA নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশ! পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্যে নাগরিকত্ব প্রদানের দায়িত্বে জেলা শাসক
Recommended image2
Now Playing
চম্পাহাটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কী কারণে! বড় কথা জানাল প্রশাসন
Recommended image3
Ayushman Bharat: কার্ড থাকা সত্ত্বেও আয়ুষ্মান ভারতের সুবিধে হাসপাতালে পাচ্ছেন না? অভিযোগ জানান এভাবে
Recommended image4
Now Playing
Jadavpur Protest: উত্তাল যাদবপুর, মিছিলে কী হল দীস্পিতার সঙ্গে? শেষে কী বললেন বামনেত্রী?
Recommended image5
DA Hike: ফের ডিএ ঘোষণা! সেপ্টেম্বরে ঢুকবে মোটা টাকার মাইনে! একসঙ্গে ৭ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি কর্মীরা
Related Stories
Recommended image1
কালীঘাটে TMC-র নজিরবিহীন ধস! মমতার বাড়িতে এলেন মাত্র ২০ জন, ভেস্তে গেল তৃণমূলের মেগা বৈঠক
Recommended image2
Sooryavanshi net worth: টাকার পাহাড়ে ১৫ বছরের বৈভব সূর্যবংশী! IPL-এর পর কত কোটির মালিক এই বিস্ময় বালক?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved