MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কালীঘাটে TMC-র নজিরবিহীন ধস! মমতার বাড়িতে এলেন মাত্র ২০ জন, ভেস্তে গেল তৃণমূলের মেগা বৈঠক

কালীঘাটে TMC-র নজিরবিহীন ধস! মমতার বাড়িতে এলেন মাত্র ২০ জন, ভেস্তে গেল তৃণমূলের মেগা বৈঠক

কালীঘাটের বাসভবনে ডাকা তৃণমূল কংগ্রেসের (TMC) গুরুত্বপূর্ণ বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ২০ জন উপস্থিত হওয়ায় বৈঠক বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরও প্রকট হয়েছে তৃণমূলের বেহাল দশা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : May 31 2026, 06:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
বিপর্যস্ত তৃণমূল
Image Credit : CHATGPT

বিপর্যস্ত তৃণমূল

বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। এখনও ১ মাসও হয়নি। কিন্তু এরই মধ্যে প্রকট হয়েছে তৃণমূলের কঙ্কালসার চেহারা। দলের রাশও ক্রমশই আলগা হচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত থেকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
কালীঘাটে ডাকা বৈঠক বাতিল
Image Credit : ANI

কালীঘাটে ডাকা বৈঠক বাতিল

দলের এমন বিপর্যস্ত দশা যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির বৈঠক পর্যন্ত বাতিল করতে হয়েছে। অথচ ৭ দিন আগেই বিধায়কদের বৈঠকে ডাকা হয়েছিল।

Related Articles

Related image1
Kalyan Banerjee Attack: আক্রান্ত হয়ে কল্যাণ বললেন 'খুনের চেষ্টা', সাংসদকে দেখতে গেলেন মমতা
Related image2
LPG Rule: ১ জুন থেকে রান্নার গ্যাসে কড়া নিয়ম! ‘এক পরিবার, এক কানেকশন’ নীতিতে চরম বিপাকে পড়বেন এঁরা
311
দল ছাড়ার হিড়িক
Image Credit : ANI

দল ছাড়ার হিড়িক

তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে দল ছাড়ার বা দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। এই অবস্থায় রাস্তায় বার হলেই ছোট-বড়-মেজো- সকল নেতাদেরই শুনতে হচ্ছে 'চোর চোর' স্লোগান।

411
তৃণমূলের বিধায়ক সংখ্যা
Image Credit : ANI

তৃণমূলের বিধায়ক সংখ্যা

২০২৬-এ তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হলেও তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৮০। ভোটের হারে বিজেপির থেকে খুব একটা পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ৪০.৮০% ভোট পেয়েছে। আর বিজেপির ঝুলি রয়েছে ৪৫.৮৪% ভোট। কিন্তু তারপরে মাসখানেক যেতে না যেতেই ক্রমশই ফিকে হচ্ছে ঘাসফুলের রং।

511
আক্রান্ত তৃণমূল
Image Credit : Asianet News

আক্রান্ত তৃণমূল

শনিবার সোনারপুরে আক্রান্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রবিবার হুগলিতে আক্রান্ত হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দলের স্থানীয় নেতারাও আক্রান্ত হচ্ছে। না হলে কোনও না কোনও কারণে গ্রেফতার করা হয়েছে। সুজিত বসু থেকে শুরু করে একাধিক নেতাই পুলিশের জালে।

611
বিধায়কদের বৈঠক
Image Credit : ANI

বিধায়কদের বৈঠক

এই অবস্থায় দলের বিধায়কদের মধ্যে সমন্বয় বাড়াতে পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ৮০ জন বিধায়ক নিয়ে একটি বৈঠক করতে চেয়েছিলেন। বৈঠকের গুরুত্ব বাড়াতে সেটি ডাকা হয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মমতাকেও উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছিলেন শোভনদেব।

711
উপস্থিত মাত্র ২০
Image Credit : Getty

উপস্থিত মাত্র ২০

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর আগে থেকে নির্ধারিত বৈঠকে ৮০ জন বিধায়েক মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ১৯ জন। তাই বৈঠকের কোরাম না হওয়ায় বৈঠকটি বাতিল হয়ে যায়। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, বিধায়কদের উপস্থিতির সংখ্যা অত্যান্ত কম হওয়ায় মমতা আর সেই ঘরেই আসেননি। তিনি ঘরের ভিরত থেকেই বৈঠক বাতিল করে দেওয়ার ঘোষণা করে দেন।

811
কারা কারা উপস্থিত?
Image Credit : ANI

কারা কারা উপস্থিত?

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ , শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, গুলশান মল্লিক, পুলক রায়, বিমান বন্দ্যোপাধ্যায়, বীণা মণ্ডল, রহিম বক্সি, রুকবানুর রহমান, অসীমা পাত্র, সমীর জানা, অশোক দেব, আব্দুল খালেক মোল্লা, জেবের শেখ, মতিবুর রহমান, মদন মিত্র, তৌসিফ রহমান, মোশারফ হোসেন।

এছাড়াও ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও'ব্রায়ন।

911
বৈঠক বালিতের কারণ
Image Credit : Getty

বৈঠক বালিতের কারণ

যদিও ঠিক কি কারণে বৈঠক বাতিল করা হয়েছে তা স্পষ্ট করে জানানি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে গেলেও বৈঠকের আগেই নিজের কালীঘাটের বাড়িতে ফেরেন। তারপরেও বাতিল হয় বৈঠক।

1011
কুণাল ঘোষের দাবি
Image Credit : SOCIAL MEDIA

কুণাল ঘোষের দাবি

বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, বৈঠক বাতিল নয়, আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে কবে হবে তা পরিস্থিতি বুঝে ঠিক হবে। তিনি আরও জানিয়েছেন, অভিষেক আক্রান্ত হওয়ার পর থেকেই তৃণমূলের নেতা কর্মীরা ফোন করেন। বিধায়করাও বৈঠকের দিন বদলের আর্জি জানিয়েছিলেন। সেই কারণেই আপাতত স্থগিত বৈঠক।

1111
সোমবারের কর্মসূচি
Image Credit : ANI

সোমবারের কর্মসূচি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে আগামিকাল সোমবার ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কুণাল ঘোষ।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
এবার কল্যাণ! মার খেয়ে রক্তাক্ত অবস্থায় বসে পড়লেন সাংসদ! শুনতে হল চোর শ্লোগান
Recommended image2
Annapurna Bhandar: বদলে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম? কমছে পাতার সংখ্যা? নবান্নের নয়া আপডেট
Recommended image3
Abhishek Attacked: 'ঈশ্বর ক্ষমা করবেন না, আমরা দেখে নেব', হাসপাতালের সিইও-কে হুমকি মমতার?
Recommended image4
Ajker Bangla News Live: কালীঘাটে TMC-র নজিরবিহীন ধস! মমতার বাড়িতে এলেন মাত্র ২০ জন, ভেস্তে গেল তৃণমূলের মেগা বৈঠক
Recommended image5
বাড়ি বাড়ি লাগবে প্রিপেড স্মার্ট মিটার, ২ মাসের মধ্যে বিদ্যুতের দাম বাড়তে চলেছে রাজ্যে?
Related Stories
Recommended image1
Kalyan Banerjee Attack: আক্রান্ত হয়ে কল্যাণ বললেন 'খুনের চেষ্টা', সাংসদকে দেখতে গেলেন মমতা
Recommended image2
LPG Rule: ১ জুন থেকে রান্নার গ্যাসে কড়া নিয়ম! ‘এক পরিবার, এক কানেকশন’ নীতিতে চরম বিপাকে পড়বেন এঁরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved