অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে একাধিক রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছেন। একদিকে ইডি ও সিআইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 

একদিকে কেন্দ্রীয় সংস্থার জেরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভাঙন। সবমিলিয়ে রীতিমত জেরবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দলীয় ভাঙন প্রতিহত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। তারই উত্তরে সোমবার অভিষেককে দেখা করার সময়ও দেন স্পিকার। কিন্তু ইডির জিজ্ঞাসাবাদের চক্করে পড়ে স্পিকারের ইমেল খোলার সময়ই হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে জেরবার দশা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সোমবার ইডির অফিসে অভিষেক

সোমবার ইডির অফিসে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। সকাল ১১টায় হাজিরা দেন। রাত ১০টায় ইডির অফিস থেকে বের হন। প্রায় ১১টা ঘণ্টার ম্যারাথন জেরা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। কিন্তু সোমবারই লোকসভার স্পিকার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে দেখা করার সময় দিয়েছিলেন। তেমনই দাবিত তৃণমূল কংগ্রেসের।

স্পিকারের মেল

সূত্রের খবর, ইডির জিজ্ঞাসাবাদ চলার সময়ই দুপুর ২টো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেল করা হয়েছি।। তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেন, সোমবারই বিকেল ৪টে অভিষেককে স্পিকারের সঙ্গে দেখা করতে বলা হয়। তৃণমূল সূত্রে খবর, স্পিকারের দফতর থেকে ফোন আসার পরেই তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে কথা বলেন কীর্তি। ডেরেক কীর্তিকে জানান যে, ইডি দফতরে রয়েছেন অভিষেক। তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পক্ষে মেল দেখা কিংবা তার প্রেক্ষিতে জবাব দেওয়া সম্ভব নয়। কীর্তি আজাদ রো বিষয়টি স্পিকারের দফতরকে জানান। দুপুর সাড়ে ৩টে নাগাদ তিনি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। তৃণমূল সূত্রে এ-ও জানা গিয়েছে, সোমবার রাতে ইডির জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর অভিষেককে এই মেলের বিষয়ে জানানো হয়।

অভিষেকের চিঠি

তৃণমূলের ২০ জন সাংসদ বিদ্রোহী হওয়ার পরে রবিবার লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন অভিষেক। তিন পাতার ওই চিঠিতে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক লেখেন, “তৃণমূল একটি অখণ্ড রাজনৈতিক দল। আইনতও তৃণমূল একটিই।” তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনও পৃথক গোষ্ঠীকে যাতে স্বীকৃতি না-দেওয়া হয়, স্পিকারের কাছে সেইও আর্জিও জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রবিবার স্পিকারের বাসভবনে গিয়ে অভিষেকের চিঠি পৌঁছে দিয়েছিলেন কীর্তি এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তৃণমূল সূত্রে খবর, সেই সময়েই স্পিকারের কাছে দেখা করার সময় চেয়েছিলেন অভিষেক।

আজও ম্যারাথন জেরা

অন্যদিকে আজও সাড়ে ৬ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জেরা করা হয় ভবানীভবনে। 'ডিজে বাজাব' মন্তব্যের জেরেই তাঁকে জেরা করে সিআইডি। সিআইডি-র দেওয়া সময়ের আগেই আজ, মঙ্গলবার ভবানীভবনে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সন্ধ্যে ৬টার পরে সেখান থেকে বেরিয়ে যান। এই মামলায় তাঁকে আবারও জেরা করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।