Agnimitra Paul : 'পশ্চিমবঙ্গের মানুষকে এতদিন কেউ শেখায়নি...' কোন বিষয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল

Agnimitra Paul : দিল্লিতে সাংবাদিক বৈঠকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার বক্তব্য, বাড়ি থেকেই বর্জ্য আলাদা করার অভ্যাস তৈরি করতে হবে।

Share this Video

Agnimitra Paul : দিল্লিতে সাংবাদিক বৈঠকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার বক্তব্য, বাড়ি থেকেই বর্জ্য আলাদা করার অভ্যাস তৈরি করতে হবে। রান্নাঘরের সবজির খোসা, ফলের বর্জ্য একদিকে এবং ব্যাটারি, কাঠ, ধুলো-সহ অন্যান্য বর্জ্য অন্যদিকে রাখতে হবে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষকে এতদিন বাড়ি থেকে বর্জ্য পৃথকীকরণের বিষয়টি সেভাবে শেখানো হয়নি। তাই নাগরিকদের দোষারোপ না করে তাঁদের সচেতন করা জরুরি। বর্জ্য আলাদা করে সংগ্রহ করা গেলে পুনর্ব্যবহার বা রিসাইক্লিং অনেক সহজ হবে। কিন্তু পাহাড়প্রমাণ পুরনো বর্জ্য বা লিগ্যাসি ওয়েস্ট সরানো এখন বড় চ্যালেঞ্জ। 

Related Video