তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের ঘিরে গোটা গ্রামের বিক্ষোভ, ধুপগুড়িতে ভোটের আগে সিঁদুরে মেঘ!

এক রাতের প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি ঘর থেকে কৃষিজ ফসল সমস্ত কিছুই খুইয়ে সর্বশান্ত গোটা গ্রাম। কিছুই করছে না প্রশাসন, এমন অভিযোগ করে প্রধান, উপপ্রধান,তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ।

Share this Video

এক রাতের প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি ঘর থেকে কৃষিজ ফসল সমস্ত কিছুই খুইয়ে সর্বশান্ত গোটা গ্রাম। কিছুই করছে না প্রশাসন, এমন অভিযোগ করে প্রধান, উপপ্রধান,তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। মহিলা, পুরুষ গোটা গ্রাম একত্রিত হয়ে রীতিমত বাঁশের ব্যারিকেড করে রাস্তা অবরোধ করে। অবরোধ তুলতে নারাজ গ্রামবাসী। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খট্টিমারি গ্রামের ঘটনা।

Related Video