Humayun Kabir: মুসলিমিন বা AIMIM। দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি নিজেই জোট ভাঙার কথা ঘোষণা করেছেন। ভোটের মুখে ফের বড় ধাক্কা খেলেন জনতার উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। 

ভোটের মুখে ফের বড় ধাক্কা খেলেন জনতার উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। হুমায়ুনের হাত ছাড়ার কথা ঘোষণা করলেন মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা AIMIM। দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি নিজেই জোট ভাঙার কথা ঘোষণা করেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

AIMIM-এর প্রধানের জোট ভাঙার বার্তা

শুক্রবার ভোরবেলাই AIMIM-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি একটি পোস্ট করেন। সেখানেই হুমায়ুনের সঙ্গে জোট ছিন্ন করার কথা ঘোষণা করেন। তাঁর পোস্টে লেখা হয়েছিল, 'আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে, এমন কোনও বিবৃতির সঙ্গে নিজেদের জড়াতে চায় না মিম। আজ থেকে মিম কবীরের দলের সঙ্গে জোট ভেঙে দিচ্ছে।'

হুমায়ুন কবীরের পাল্টা জবাব

আসাদউদ্দিনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবীর বলেন, 'ওঁর সিদ্ধান্ত উনি নিতেই পারেন। এই ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে রাজি নই। এয়েইসি সাহেবকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি। ওঁর প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে। ভবিষ্যতেও থাকবে। গত ২৫ মার্চ কলকাতায় আমার সঙ্গে সাংবাদিক বৈঠক করে উনি জোট গড়ে বিধানসভা নির্বাচনে লড়ার কথা বলেছিলেন। আমি যতদূর জানি ১৪টি আসনে ওঁর দল মনোনয়ন তুলেছে।' তৃণমূলের ফাঁস করা গোপন ভিডিও নিয়ে হুমায়ুন কবীর বলেছেন, 'তৃণমূল একটা কারসাজি করেছে। আমার উল্টো দিকে কোনও ব্যক্তি বসে তা যাচাই করা হয়নি।' তবে তিনি ভয় পাননি বলে স্পষ্ট করে জানিয়েছেন। পাশাপাশি বলেছেন তাঁর জনতার উন্নয়ন পার্টি ১৮২টি আসন লড়াই করবে।

বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ঠিক আগেই সাংবাদিক সম্মেলন করে বোমা ফাটাল তৃণমূল কংগ্রেস। ভিডিও প্রকাশ করে তারা আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর এবং বিজেপির সরাসরি আঁতাতের অভিযোগ করেছে। এছাড়াও এখানে কোটি কোটি টাকার খেলা চলছে বলেও দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবিরের একটি ভিডিও দেখিয়ে তৃণমূলের অভিযোগ, বিজেপির থেকে টাকা নিয়ে মুসলিম ভোটারদের ভুল বোঝানো হচ্ছে। তৃণমূলের দাবি, বিজেপির কাছ থেকে ১০০০ কোটি টাকা চেয়েছেন হুমায়ুন। তার মধ্য়ে ২০০ কোটি টাকা আগেভাগে দিতে বলেছেন। হুয়ামুনকে জিজ্ঞাসাবাদ-সহ গোটা ঘটনা জানতে তদন্তের দাবি জানানো হয়েছে রাজ্যের শাসকদলের তরফে।