Bangladeshi MP Akhtar Hossain: বুথ ফেরত সমীক্ষা (Exit Polls 2026) অনুযায়ী পশ্চিমবঙ্গ ও অসমে (Assam) ক্ষমতায় আসতে চলেছে বিজেপি (BJP)। বাংলাদেশ সীমান্তবর্তী এই দুই রাজ্যেই এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) অন্যতম ইস্যু ছিল অনুুপ্রবেশ। বিজেপি-র জয়ের আভাস পেতেই বাংলাদেশে ফের ভারত-বিরোধিতা শুরু হয়েছে।
KNOW
Exit Polls 2026: বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি (BJP) অসমে (Assam) ক্ষমতা ধরে রাখলে এবং পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করলে সমস্যায় পড়তে চলেছে বাংলাদেশ (Bangladesh)। অন্তত এমনই দাবি বাংলাদেশের রংপুরের (Rangpur) সাংসদ আখতার হোসেন (Akhtar Hossain)। জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party) এই সাংসদ বাংলাদেশের সংসদে বলেছেন, 'আমরা এমন এক রিজিয়নে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান, যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে। সে ধরনের চক্রান্ত আশেপাশে চলছে মাননীয় স্পিকার। বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা (Rohingya) অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদের বের করে দিয়ে বাংলাদেশ শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনও গ্যারান্টি নেই মাননীয় স্পিকার।'
অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক
সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি রোজ সকালে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) সময় যে পরিস্থিতি ছিল, সেটাই যেন থাকে। ভারত-বাংলাদেশের সম্পর্কের যেন উন্নতি না হয়। ভারত-বাংলাদেশের সম্পর্ক ভালো না থাকলেই আমাদের ভালো লাগে। কারণ, যখন সম্পর্কের উন্নতি হয়, তখন ভারত সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে চায় না।’
বাংলাদেশে নতুন করে ভারত-বিরোধিতা
অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর বাংলাদেশে নতুন করে ভারত-বিরোধিতা শুরু হয়েছে। ঢাকায় (Dhaka) মোতায়েন কার্যনির্বাহী ভারতীয় হাই কমিশনার পবন বাধেকে (Pawan Badhe) তলব করে সরকারিভাবে অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election)। পশ্চিমবঙ্গ ও অসমে বিজেপি জয় পেলে ফের ভারত-বাংলাদেশের সম্পর্কে জটিলতা তৈরি হতে পারে। ইতিমধ্যেই বিজেপি-র জয়ের সম্ভাবনা নিয়ে বাংলাদেশে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের ভারত-বিরোধী শক্তি বিধানসভা নির্বাচনের ফলের দিকে তাকিয়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


