তিলকে তাল করে লাভ হল না, স্ট্রং রুমে কোনও অনিয়ম হয়নি দাবি কমিশনের

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুম নিয়ে বিতর্কের মাঝে বড় ব্যাখ্যা প্রশাসনের। সকল প্রার্থীকে নিয়ে গিয়ে স্ট্রং রুম দেখানো হয়েছিল এবং সেখানে কোনও অনিয়ম পাওয়া যায়নি। এমনটাই দাবি জেলা নির্বাচনী আধিকারিকের।

Share this Video

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুম নিয়ে বিতর্কের মাঝে বড় ব্যাখ্যা প্রশাসনের। সকল প্রার্থীকে নিয়ে গিয়ে স্ট্রং রুম দেখানো হয়েছিল এবং সেখানে কোনও অনিয়ম পাওয়া যায়নি। এমনটাই দাবি জেলা নির্বাচনী আধিকারিকের। পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিংও করা হয়েছে বলে জানানো হয়েছে। ব্যালট সেগ্রিগেশনের সময় আগেই প্রার্থীদের জানানো হয়েছিল। শশী পাঁজা ও সন্তোষ পাঠক-সহ উত্তর কলকাতার জেলা শাসক নিজে দেখিয়ে দেন যে সব কিছু সঠিক রয়েছে। তবুও ত্রিস্তরীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে প্রবেশ ঘটল, তা খতিয়ে দেখা হবে। প্রশ্ন উঠছে, নির্ধারিত সময়ে যদি কোনও প্রার্থী উপস্থিত না থাকেন, তাহলে কি কাজ বন্ধ থাকবে? এই নিয়েই প্রশাসনের যুক্তি সামনে এসেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video