Alcohol Ban: আর মিলবে না? বাংলায় মদ ব্যান করে দেবে বিজেপি সরকার? বিরাট তথ্য ফাঁস
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ৩০ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে মদের দোকান বন্ধ হয়ে যাবে—এমন দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু এই খবরের সত্যতা কতটা? জেনে নিন সরকারি সূত্র কী বলছে এবং আদৌ বাংলায় মদ নিষিদ্ধ হওয়ার কোনও ঘোষণা হয়েছে কি না।

দীর্ঘ ১৫ বছর বাংলার ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে এবার একক সংখ্যাগরিষ্ঠতায় হারিয়ে গদি দখল করেছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। শেষ হয়েছে মমতা ব্যানার্জির অপশাসন।
আগামী ৯ মে শপথগ্রহণ অনুষ্ঠান বিজেপির। সেই দিনই নির্বাচিত হবেন নতুন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী ও বিধায়করা। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে, বিজেপি ক্ষমতায় এলে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে নাকি বাংলাজুড়ে মদের দোকান বন্ধ হয়ে যাবে, এবং অ্যালকোহল ব্যান করা হবে (Alcohol Ban in Bengal)! জানুন আসল সত্যিটা।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের আবহে এবার নতুন করে ছড়িয়েছে জল্পনা। দাবি করা হচ্ছে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আগামী ৩০ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়া হবে এবং বাংলায় সম্পূর্ণ অ্যালকোহল নিষিদ্ধ করা হবে। এই খবর ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
উল্লেখ্য, দেশের কিছু রাজ্যে সম্পূর্ণ বা আংশিক মদ নিষিদ্ধকরণ চালু থাকলেও পশ্চিমবঙ্গে বর্তমানে সেই ধরনের কোনও নীতি কার্যকর নয়। ফলে ৩০ সেপ্টেম্বর থেকে বাংলায় সব মদের দোকান বন্ধ হয়ে যাবে—এই দাবি বেশ চাঞ্চল্য ছড়িয়েছে মানুষের মনে।
তবে বাস্তব চিত্র ভিন্ন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার বা বিজেপির তরফে এমন কোনও সরকারি ঘোষণা করা হয়নি, যেখানে বলা হয়েছে যে রাজ্যে সম্পূর্ণভাবে মদ বিক্রি নিষিদ্ধ করা হবে। প্রশাসনিক সূত্রেও এমন কোনও সিদ্ধান্তের ইঙ্গিত মেলেনি। ফলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দাবির সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট-পরবর্তী সময়ে নানা ধরনের গুজব এবং বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইউটিউবের মতো মাধ্যমে যাচাই না করেই অনেক খবর ছড়িয়ে দেওয়া হয়। এই ‘অ্যালকোহল ব্যান’ সংক্রান্ত পোস্টগুলিও সেই ধরনের জল্পনার অংশ বলেই মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, কোনও রাজ্যে সম্পূর্ণ মদ নিষিদ্ধ করতে গেলে বিশাল প্রশাসনিক ও আর্থিক প্রভাব পড়ে। কারণ রাজ্যের রাজস্বের একটি বড় অংশ আসে আবগারি শুল্ক থেকে। ফলে এমন কোনও সিদ্ধান্ত নিলে সরকারকে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হয় এবং তার জন্য বিস্তারিত নীতিগত প্রস্তুতির প্রয়োজন হয়। এখনও পর্যন্ত তেমন কোনও সরকারি নথি বা বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি।
তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যে কোনও খবর বিশ্বাস করার আগে সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সত্যিই কি ব্যান হবে অ্যালকোহল?
আসলে বর্তমান বিরোধী দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিচে নামিয়ে আনার জন্য মরিয়াভাবে চেষ্টা করছে। ভোট পরবর্তী হিংসায় এমনিতেই রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে হামলা, মোকদ্দমা, গোলাগুলি তো চলছেই।
তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উদ্ভট সব দাবি করা হচ্ছে বিরোধী শিবিরের তরফে। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে ইন্ডিয়া টুডে নিউজ পোর্টালের একটি স্ক্রিনশট দিয়ে লেখা রয়েছে যে, “আগামী ৩০ এপ্রিল থেকে নাকি বাংলায় অ্যালকোহল ব্যান হবে! এই দিন থেকেই ড্রাই ডে পালিত হবে বা গোটা বাংলায়। এমনটাই জানিয়েছেন অমিত শাহ!”
কিন্তু এবার সরকারি ফ্যাক্ট চেক সংস্থা পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরো জানালো আসল সত্যি। তারা এক্স হ্যান্ডেলে ওই ছবি পোস্ট করে স্পষ্ট জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এরকম একটি ভাইরাল ছবি ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে ড্রাই ডে পালিত হবে, অর্থাৎ অ্যালকোহল সম্পূর্ণ বন্ধ হবে। আদতে এই দাবির কোনও সত্যতা নেই।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

