- Home
- West Bengal
- Amit Shah: বিজেপির বঙ্গ জয়ের পর শুক্রবার প্রথম রাজ্য সফরে অমিত শাহ, ঠাসা কর্মসূচি রাজ্যে
Amit Shah: বিজেপির বঙ্গ জয়ের পর শুক্রবার প্রথম রাজ্য সফরে অমিত শাহ, ঠাসা কর্মসূচি রাজ্যে
Amit Shah Bengal Visit: BJPর বঙ্গ জয়ের পর এই প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ। শুক্রবার তাঁর কলকাতায় আসার কথা রয়েছে। শনিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান। রইল স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি।

রাজ্য সফরে অমিত শাহ
বিজেপির বঙ্গ জয়ের পর এই প্রথম রাজ্য সফরে অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর শুক্রবার রাজ্যে আসছেন অমিত শাহ। তাঁর উপস্থিতিতেই পরিষদীয় দলনেতা নির্বাচন কমিশন করবেন বিজেপি প্রার্থীরা। শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানেও থাকবেন অমিত শাহ।
অমিত শাহের সফরের কারণ
বিজেপি সূত্রে বলা হয়েছে মূলত পরিষদীয় দলনেতা অর্থাৎ মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্যই তিনি বঙ্গ সফরে আসছেন। বিজেপির প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।
স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি
স্বরাষ্ট্রমন্ত্রক থেকে অমিত শাহের সফরসূচি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে দুই দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। শুক্রবার তিনি পশ্চিমবঙ্গে আসবেন। শনিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে আবাও দিল্লি উড়ে যাবে।
অমিত শাহের সফর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী
- শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে কৃষ্ণা মেনান মার্গের বাসভবন থেকে বেরিয়ে দিল্লির পালাম বিমানবন্দরে যাবেন
- ১০টা ৪০ মিনিটে অমিত শাহের বিমান কলকাতার উদ্দেশ্যে উড়বে
- ১২টা ৪০ মিনিটে বিমানটি কলকাতা বিমান বন্দরে অবতরণ করবে
নিউটাউনে অমিত শাহ
বেলা ১টা নাগাদ নিউটাউনের হোটেলে পৌঁছাবেন অমিত শাহ। সেখানেই হবে বিজেপির গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক।
বিজেপির বৈঠক
বিজেপি সূত্রের খবর, পরিষদীয় দলের নেতা বাছাই, বিজেপি প্রার্থীদের নিয়ে বৈঠক হবে নিউটাউনে। ১টায় হোটেলে পৌঁছাবেন অমিত শাহ। কিছু সময় বিশ্রাম নেবেন অমিত শাহ। তারপরই দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। রাত ৮টা পর্যন্ত বৈঠক চলতে পারে।
হবু বিধায়কদে সঙ্গে বৈঠক
বিজেপি সূত্রের খবর, শুক্রবারই অমিত শাহ দলের ২০৯ জন হবু বিধায়কের সঙ্গে বৈঠক করবেন। তারপরই পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। অমিত শাহের সঙ্গে রাজ্য সফরে আসছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।
শনিবারের সূচি
শনিবার অমিত শাহ সকাল ১০টা ৩৫ মিনিটে নিউটাউনের হোটেল থেকে বের হবেন।
- ১০টা ৫৫ মিনিটে ব্রিগেডে পৌঁছানোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
- ১২টা ২০ মিনিটে ব্রিগেড থেকে বেরিয়ে পড়বেন
- ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমান বন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান
মনে করা হচ্ছে শনিবার ১২টা ২০-র মধ্যেই বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হবে। এই অনুষ্ঠানে আগে থেকেও যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মুখ্যমন্ত্রী কে?
কে হচ্ছে বিজেপির বঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী- তাই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গোটা রাজ্যেই। কিন্তু এখনও বিজেপির পক্ষ থেকে নাম নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, বিজেপির মুখ্যমন্ত্রীর দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

