MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের নামে প্রচুর ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণা, আসল ওয়েবসাইট কোনটা?

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের নামে প্রচুর ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণা, আসল ওয়েবসাইট কোনটা?

Annapurna Bhandar Fraud: রাজ্যে মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ স্কিমে মাসে মাসে ৩ হাজার টাকা করে দেবে সরকার। রাজ্য সরকারের ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন ঘুরছে—কারা পাবেন, কত টাকা মিলবে, কীভাবে আবেদন করতে হবে?

2 Min read
Author : Sanjoy Patra
Published : May 18 2026, 01:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : ai photo

Annapurna Bhandar Fraud: রাজ্যে মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ স্কিমে মাসে মাসে ৩ হাজার টাকা করে দেবে সরকার। রাজ্য সরকারের ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন ঘুরছে—কারা পাবেন, কত টাকা মিলবে, কীভাবে আবেদন করতে হবে? এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : ai photo

বর্তমানে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের সকলকেই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আনা হবে। সম্পূর্ণ অর্থই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আগামী ১ জুন থেকেই টাকা অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করবে।

36
Image Credit : ai photo

যোগ্য প্রাপ্তবয়স্ক মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে চূড়ান্ত গাইডলাইন এখনও প্রকাশিত হয়নি। যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, তাঁদের অনেককেই স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তর করা হতে পারে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সরকারি নির্দেশিকার অপেক্ষা রয়েছে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং যোগ্যতার মানদণ্ড প্রকাশ করা হতে পারে। জুন মাস থেকেই প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে।

46
Image Credit : AI PHOTO

সরকারি ভাবে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও নির্দিষ্ট ওয়েবসাইট চালু হয়নি। তাই সোশ্যাল মিডিয়া বা ভুয়ো লিঙ্কে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

56
Image Credit : Asianet News

ইতিমধ্যেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর নামে একাধিক ভুয়ো ওয়েবসাইট ও প্রতারণার অভিযোগ সামনে এসেছে। এমনই ভুয়ো ওয়েবসাইটে গিয়ে নিজেদের তথ্য দিয়ে প্রতারকদের পাল্লায় পড়েছেন পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু মহিলা। পুলিশ জানিয়েছে, সরকার এখনও কোনও অনলাইন ফর্ম প্রকাশ করেনি। তাই OTP, ব্যাঙ্ক ডিটেলস বা আধার তথ্য অপরিচিত সাইটে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

66
Image Credit : AI PHOTE

পুলিশ স্পষ্ট ভাবে জানিয়েছে, 'গুগল–এ গিয়ে কেউ অন্নপূর্ণা ভাণ্ডার লিখে সার্চ করে, সেই সার্চ রেজাল্ট থেকে যে কোনও ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করবেন না। কোনও লিঙ্ক, এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে এলে তা যাচাই না–করে ক্লিক করবেন না। সাইবার প্রতারণার শিকার হলে তৎক্ষণাৎ রিপোর্ট করুন সাইবার হেল্পলাইন ১৯৩০–এ।'

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Civic Fine Rules: রাস্তায় বেরোলেই সাবধান! এই ৪ কাজে ১০০-২০০ টাকা ফাইন, বড় ঘোষণা অগ্নিমিত্রা পলের
Recommended image2
Annapurna Bhandar in September: একবারও পাননি অন্নপূর্ণার ৩০০০ টাকা? সেপ্টেম্বরে পাবেন? নবান্নের আপডেট
Recommended image3
Now Playing
Baduria News: রেস্তোরাঁয় হানা দিতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার কিলো কিলো পচা খাসি-মুরগির মাংস
Recommended image4
গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে 'আত্মঘাতী' মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি! ২টি কারণ কি ঠেলে দিল মৃত্যুর দিকে
Recommended image5
Journalist Pension: সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, অ্যাক্রিডিটেশন না থাকলেও মিলবে পেনশন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved