- Home
- West Bengal
- Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে জরুরি আপডেট! কারা সময়ে টাকা পাবেন, কাদের পেতে দেরি হবে?
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে জরুরি আপডেট! কারা সময়ে টাকা পাবেন, কাদের পেতে দেরি হবে?
Big Update Annapurna Bhandar: অন্নপূর্ণা ভান্ডারের অগস্ট মাসের টাকা ১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে ঢুকবে, তবে সবাই একসঙ্গে পাবেন না। কাদের টাকা পেতে দেরি হবে, ১০ পয়েন্টে জেনে নিন বিস্তারিত।

অগস্টের টাকা এখনও অমিল
অন্নপূর্ণা ভান্ডারের অগস্ট মাসের টাকা এখনও কোনও উপভোক্তা হাতে পাননি। আবেদনপত্র যাচাইয়ের কাজ এখনও চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ১৫ অগস্টের মধ্যেই যোগ্য মহিলাদের ব্য়াঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

১৭ অগস্ট থেকে টাকা ঢুকবে
আগামী ১৭ অগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণাভাণ্ডারের টাকা পাঠানো শুরু হবে বলে জানানো হয়েছে। তবে এবার সব মহিলারা একই সঙ্গে টাকা পাবেন না বলেও জানিয়েছেন তিনি। এবার ক্ষেপে ক্ষেপে টাকা দেওয়া হবে।
কারা ১৭ অগস্ট টাকা পাবেন?
যাঁরা ১০ জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন এবং যাচাইপ্রক্রিয়ায় কোনও ত্রুটি ধরা পড়েনি, শুধু তাঁরাই ১৭ অগস্টটাকা পাবেন।
কারা ১৭ অগস্টের পরে টাকা পাবেন?
১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের যাচাইপ্রক্রিয়া সময়ে শেষ না হওয়ায় টাকা পেতে দেরি হবে। অর্থাৎ এই মহিলাদের টাকার জন্য আরও অপেক্ষা করতে হবে।
মোট আবেদনকারীর সংখ্যা
৩১ জুলাই পর্যন্ত মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনায়, যা যাচাই করতে সময় লাগছে। এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যাতে অযোগ্য মহিলাদের ব্যাঙ্কে না যায় তারজন্য কড়া ভাবে যাচাই প্রক্রিয়া চালাচ্ছে সরকার।
অন্নপূর্ণা ভাণ্ডারের চূড়ান্ত তালিকা কবে?
আগামী ১০ অগস্ট দুপুর ২টোয় ফের সাংবাদিক বৈঠক করে কারা টাকা পাবেন আর কারা পাবেন না, তার বিস্তারিত জানানো হবে। অর্থাৎ সেই দিনই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
বয়সসীমা ২৫ থেকে ৬০ বছর
প্রকল্পের নিয়ম অনুযায়ী ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারাই এই টাকা পাওয়ার যোগ্য বলে জানানো হয়েছে।
মাসে তিন হাজার টাকা করে
ভেরিফায়েড মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাঠানো হবে বলে জানানো হয়েছে। সকল যোগ্য মহিলাদের অ্যাকাউন্টেই শুভেন্দু অধিকারীরসরকার মাসে মাসে ৩০০০ টাকা করে দেবে বলেই ঘোষণা করেছিল।
ভুয়ো প্রচার নিয়ে সতর্কবার্তা
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে সমাজমাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ, যাঁরা এই কাজ করছেন তাঁদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নবান্নের আশ্বাস এখনও বন্ধ করা হবে না অন্নপূর্ণা ভাণ্ডারের মত গুরুত্বপূর্ণ প্রকল্প।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

