MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Weather
Bekar Bhata Application
Cyclone Arnab Landfall Tracker
DA Arrears News
Cyclone Arnab Latest Updates
Ajit Agarkar BCCI Dispute
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Awas Yojana: অযোগ্যদের গুণে গুণে ফেরাতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা! আবাস যোজনা নিয়ে বড় দাবি দিলীপ ঘোষের

Awas Yojana: অযোগ্যদের গুণে গুণে ফেরাতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা! আবাস যোজনা নিয়ে বড় দাবি দিলীপ ঘোষের

Dilip Ghosh on Awas yojana: অবৈধভাবে আবাস যোজনার টাকা নেওয়া উপভোক্তাদের থেকে টাকা উদ্ধারে নামল রাজ্য সরকার, জানালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। নবান্নের মন্ত্রিসভা বৈঠকে ১৮ লক্ষ ৬৬ হাজার উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 06 2026, 08:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের
Image Credit : Asianet News

আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের

অবৈধভাবে আবাস যোজনার টাকা যাঁরা নিয়েছেন, তাঁদের কাছ থেকে টাকা উদ্ধারের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট জানালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
নতুন করে ঘোষণা ১৮ লক্ষ ৬৬ হাজার উপভোক্তার জন্য
Image Credit : ANI

নতুন করে ঘোষণা ১৮ লক্ষ ৬৬ হাজার উপভোক্তার জন্য

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্ন থেকে জানানো হয়, আবাস যোজনায় আরও ১৮ লক্ষ ৬৬ হাজার উপভোক্তা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাবেন।

Related Articles

Related image1
PM Modi Meeting: কাল মোদীর Breakfast টেবিলে কাকলী-সুদীপরা, ইউসুফ পাঠানরা কি থাকবেন?
Related image2
DA Arrears: ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ বিল প্রস্তুতের নির্দেশ, কারা পেতে পারেন বকেয়ার টাকা?
38
দ্বিতীয় কিস্তিও পাচ্ছেন লক্ষাধিক উপভোক্তা
Image Credit : Asianet News

দ্বিতীয় কিস্তিও পাচ্ছেন লক্ষাধিক উপভোক্তা

পাশাপাশি ১০ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষকে বাড়ি তৈরির জন্য দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। তেমনই জানিয়েছেন মন্ত্রীদিলীপ ঘোষ।

48
আগের সরকারের আমলে বাকি ছিল বহু নাম
Image Credit : Social Media

আগের সরকারের আমলে বাকি ছিল বহু নাম

দিলীপ ঘোষ জানান, আগের সরকারের আমলে আবাস যোজনায় ৩০ লক্ষ মানুষের নাম নথিভুক্ত হলেও তাঁদের মধ্যে মাত্র ১২ লক্ষ মানুষ দুই কিস্তির টাকা পেয়েছিলেন। নতুন সরকার তালিকা ধরে ফের সমীক্ষা চালায়।

58
ধাপে ধাপে মিলবে বাকি প্রাপকদের টাকা
Image Credit : Social Media

ধাপে ধাপে মিলবে বাকি প্রাপকদের টাকা

সমীক্ষার ফল অনুযায়ী বাকি ১৮ লক্ষের মধ্যে ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ জনকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে, আর বাকি প্রায় ৮ লক্ষ প্রাপককে ধাপে ধাপে টাকা দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

68
অযোগ্য প্রাপকদের চিহ্নিত করে নোটিস
Image Credit : Social Media

অযোগ্য প্রাপকদের চিহ্নিত করে নোটিস

সমীক্ষায় ১২ হাজার ৫০০ জন এমন উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা নিয়ম অনুযায়ী যোগ্য না হয়েও সম্পূর্ণ বা আংশিকভাবে আবাস যোজনার টাকা পেয়েছেন। তাঁদের ইতিমধ্যেই টাকা ফেরতের নোটিস পাঠানো হয়েছে, আর ১ হাজার জনের থেকে টাকা ফেরত নেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে।

78
এসআইআর-বাদ পড়া তালিকাতেও বড় সংখ্যা
Image Credit : Twitter

এসআইআর-বাদ পড়া তালিকাতেও বড় সংখ্যা

এসআইআরে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের মধ্যেও ৫৭ হাজার জন আবাসের টাকা পেয়েছেন বলে জানান মন্ত্রী। নিয়ম অনুযায়ী তাঁরাও এই অর্থ পাওয়ার যোগ্য নন।

88
প্রকল্পের নতুন নামকরণ
Image Credit : Twitter

প্রকল্পের নতুন নামকরণ

সব মিলিয়ে আবাস খাতে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে। পাশাপাশি আবাস যোজনার নাম বদলে এখন থেকে তা পশ্চিমবঙ্গ আবাস যোজনা নামে পরিচিত হবে বলেও ঘোষণা করা হয়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Ration Update: পুজোয় বিরাট উপহার খাদ্য দফতরের, রেশনে বিনামূল্যে মিলবে চিনি-ময়দা
Recommended image2
অভিষেকের বাড়ির গেটে ধাক্কা দিতে গিয়েছিল চাকরি, সেই পুলিশকর্মীকে ফের নিয়োগের নির্দেশ হাইকোর্টের
Recommended image3
Weather Update: শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টি থেকে বজ্রপাতের পূর্বাভাস, সতর্কতা কোন কোন জেলায়?
Recommended image4
Now Playing
Bhangar College Chaos: ভাঙড়ের কলেজে পুলিশের লাঠিচার্জ, ABVP-SFI মার-পাল্টা মার, দায় কার!
Recommended image5
Now Playing
Malda News : বসতবাড়িতে মোবাইল টাওয়ারের প্রতিবাদে পুরাতন মালদায় পথ অবরোধ
Related Stories
Recommended image1
PM Modi Meeting: কাল মোদীর Breakfast টেবিলে কাকলী-সুদীপরা, ইউসুফ পাঠানরা কি থাকবেন?
Recommended image2
DA Arrears: ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ বিল প্রস্তুতের নির্দেশ, কারা পেতে পারেন বকেয়ার টাকা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved