MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পেতে কোথায় আবেদন? জানিয়ে দিল সরকার

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পেতে কোথায় আবেদন? জানিয়ে দিল সরকার

অন্নপূর্ণা ভাণ্ডারে লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় দ্বিগুণ অর্থাৎ প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ১ জুন থেকেই এই প্রকল্প চালু হবে এবং মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকবে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : May 17 2026, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : ai photo

অন্নপূর্ণা ভাণ্ডারে লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় দ্বিগুণ অর্থাৎ প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ১ জুন থেকেই এই প্রকল্প চালু হবে এবং মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : ai photo

তবে এতদিন সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল—কবে থেকে এই প্রকল্প চালু হবে এবং কীভাবে আবেদন করতে হবে। শপথগ্রহণ অনুষ্ঠান সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়টা স্পষ্ট করে জানালেন পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, কোথাও গিয়ে অফলাইনে আবেদন করতে হবে না। এই প্রকল্পের আবেদন সম্পূর্ণ অনলাইনেই করা যাবে।

36
Image Credit : ai photo

মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, খুব সহজ পোর্টাল তৈরি করা হচ্ছে যাতে সাধারণ মহিলারাও নিজেরাই আবেদন করতে পারেন। তিনি বলেন, “অনলাইন আবেদন প্রক্রিয়াকে অত্যন্ত সহজ রাখা হবে। যাতে বাড়িতে বসেই আবেদন করা যায়।”

46
Image Credit : AI PHOTO

মন্ত্রী অগ্নিমিত্রা পাল আশ্বাস দেন, “অনলাইনেই আবেদন করা যাবে। এমনকি পোর্টালটিকে অত্যন্ত সহজ-সরল করা হবে। যেখানে ওয়ান পাস বা টু পাস, প্রত্যেক মহিলা নিজেরাই নিজের আবেদন সেরে নিতে পারবে। আমি এতদিন শুনেছিলাম যে, দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন চলছে। তবে আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেটা সম্পূর্ণ অনলাইনে ব্যবস্থা করতে বলেছি। মা-বোনেরা যাতে অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারে সেই ব্যবস্থাই করছি।”

56
Image Credit : AI PHOTE

তবে সব আবেদনকারী এই সুবিধা পাবেন না। যাদের নাম সরকারি যাচাই প্রক্রিয়ায় বাতিল হয়েছে, মৃত ব্যক্তি অথবা অযোগ্য আবেদনকারীদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। অনলাইনে আবেদন করার কোন প্রকার কোন প্রসেস চালু করা হয়নি। এখনও কোনও অনলাইন পোর্টাল বা অফলাইনে ফর্ম বিলি শুরু হয়নি।

66
Image Credit : AI PHOTE

এই বিষয়ে মন্ত্রী বলেছেন, "যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁরা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। ৯১ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের পর্যালোচনা করা হবে। তাদের নাম আপাতত বাদ যাচ্ছে না। তবে কেউ মারা গিয়েছেন, কেউ যদি বাংলাদেশের নাগরিক হন, তাঁরা কোনও ভাবেই এই সুবিধা পাবেন না। যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তাদের নাম কাটা যাবে না। যারা CAA-এর জন্য আবেদন করেছেন, তাঁদের নামও বাদ যাবে না।"

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Recommended image2
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Recommended image3
পুজোয় চাই ‘ভাড়াটে প্রেমিক’! সোশ্যাল মিডিয়া পোস্টে চুমু থেকে শাড়ির আঁচল সামলানো, সব কিছুরই বাঁধা রেট
Recommended image4
Now Playing
Annapurna Bhandar: মাসে মাসে অন্নপূর্ণার টাকা জমিয়ে স্বপ্নপূরণ! মহিলাদের উদ্যোগে তৈরি হল শিবমন্দির
Recommended image5
75+ Subho Maha Sasthi Wishes in Bengali: শুভ মহাষষ্ঠীর শুভক্ষণে সকলকে জানান আন্তরিক শুভেচ্ছা, রইল সেরা বার্তা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved