MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar: এক ধাক্কায় বাদ যাবে ৩০ লক্ষ নাম! কতদিন চলবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ?

Annapurna Bhandar: এক ধাক্কায় বাদ যাবে ৩০ লক্ষ নাম! কতদিন চলবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ?

বিজেপি সরকারের নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলারা মাসে ৩ হাজার টাকা করে পাবেন। তবে কড়া যাচাই পদ্ধতির কারণে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে প্রায় ৩০ লক্ষ নাম বাদ যেতে পারে এবং ২ কোটি মহিলা এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : May 28 2026, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : AI PHOTO

গতকালই প্রকাশ পেয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। জানা গিয়েছে, এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ করতে কী কী যোগ্যতা প্রয়োজন। এবার বিজেপি সরকার রাজ্যের পিছিয়ে পড়া মা-বোনেদের মাসে ৩ হাজার টাকা করে দেবে। এই টাকা সোজা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : chatgpt

এর আগে মমতা সরকার চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। সে সময় লক্ষ লক্ষ মহিলারা এই সুবিধা পেয়েছেন। তবে, এবার বদল হবে চিত্র। কারণ নির্দিষ্ট যোগ্যতা ছাড়া মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার। আর সে কারণেই ভাতার তালিকা থেকে এক ধাক্কায় বাদ যেতে চলেছে প্রায় ৩০ লক্ষ নাম।

Related Articles

Related image1
Annapurna Bhandar: প্রকাশিত অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? আসল সত্যিটা জানালেন মুখ্যমন্ত্রী
Related image2
Annapurna Bhandar: আজ থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ, ভাতা পেতে কী করণীয়, জানালেন খোদ মুখ্যমন্ত্রী
36
Image Credit : Asianet News

সদ্য সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলেন, আমাদের সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা দেবে। চিন্তার কোনও কারণ নেই। কিন্তু আমরা একটু বেশি যাচাই করব। কর্মে বাড়তি কিছু যোগ করতে হতে পারে। কারণ বর্তমান সময় লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর দুর্নীতি চলেছে। মেয়েদের প্রকল্প সত্ত্বেও ছেলেরা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আমাদের সরকার এগুলো করতে দেবে না। সেই কারণে প্রতিটি পরিবারের থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাই করা হবে। যাতে পরে কোনও সমস্যা না হয়।

46
Image Credit : Asianet News

এরই সঙ্গে তিনি জানান, ৯০দিন পর্যন্ত আবেদন করা যাবে। অফলাইন এবং অনলাইন দু ভাবেই আবেদন করতে পারবে রাজ্যের মহিলারা। এমনকী, বাড়িতে বাড়িতে সরকারি আধিকারিকরা যাবে নাম নেওয়ার জন্য।

56
Image Credit : ai photo

জানা গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার যে মহিলার নামে চালু হবে, তার লক্ষ্মীর ভাণ্ডার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, প্রায় ৩০ লক্ষ নাম বাদ যাবে ও ২ কোটি মা-বোনেরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

66
Image Credit : ai photo

প্রসঙ্গত, ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের মহিলাদের দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার। সেই মতো জুন থেকে দেওয়া হবে টাকা। এদিকে এতদিন ধরে চালু থাকা কোনও ভাতাই বন্ধ হবে না বলে জানিয়েছে বিজেপি সরকার। বিশেষ করে, আপাতত যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়, ততদিন রাজ্যের মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ভারতকে টুকরো করার স্লোগান দিলেই কঠোর ব্যবস্থা, হুঙ্কার শমীক ভট্টাচার্যর
Recommended image2
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে বড় আপডেট! সেপ্টেম্বরে কারা পাবেন ,কারা পড়বেন সমস্যায়?
Recommended image3
Now Playing
Food Safety Department Raid: নামী রেস্তোরাঁয় খাবারের নামে কী চলছিল? পচা মাংস থেকে বেআইনি ফুড কালার
Recommended image4
Now Playing
মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাছে স্নেহাশিস চক্রবর্তীর গ্রেফতারির দাবিতে সরব কুণাল ঘোষ
Recommended image5
Howrah: বন্ধ হাওড়ার জনপ্রিয় ৫২ নম্বর রুটের বাস, সমস্যা মেটার আশায় নিত্যযাত্রীরা
Related Stories
Recommended image1
Annapurna Bhandar: প্রকাশিত অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? আসল সত্যিটা জানালেন মুখ্যমন্ত্রী
Recommended image2
Annapurna Bhandar: আজ থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ, ভাতা পেতে কী করণীয়, জানালেন খোদ মুখ্যমন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved