
Dilip Ghosh : 'এই সিস্টেমেই...' হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
Dilip Ghosh-এর বক্তব্যে উঠে এল পশ্চিমবঙ্গের রাজনীতি ও নির্বাচন ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। হুমায়ুন কবীরকে আটক এবং দুই কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি থেকে শুরু করে প্রশাসনের শীর্ষে নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি।
Dilip Ghosh-এর বক্তব্যে উঠে এল পশ্চিমবঙ্গের রাজনীতি ও নির্বাচন ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। হুমায়ুন কবীরকে আটক এবং দুই কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি থেকে শুরু করে প্রশাসনের শীর্ষে নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি—বিভিন্ন ইস্যুতে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। অন্যদিকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই এক্স হ্যান্ডেলে সুব্রত গুপ্ত ও মনোজ আগরওয়ালের ছবি পোস্ট করেছেন মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, বাংলায় SIR-এর ‘প্রধান কারিগর’ তাঁরাই এবং তাঁরা একাধিক বেআইনি কাজ করেছেন। এই ভিডিওতে থাকছে দিলীপ ঘোষের বক্তব্য, হুমায়ুন কবীরকে ঘিরে রাজনৈতিক বিতর্ক, দুই কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি, নরেন্দ্র মোদির প্রশাসনিক জীবনের ২৫ বছর এবং SIR নিয়ে মহুয়া মৈত্রের অভিযোগের বিস্তারিত।